৬ মার্চ ২০১৫ - ১৫:১৬
মাসিক নাসিমের নতুন সংখ্যা প্রকাশিত

মাসিক ‘নাসিমে’র ৬০তম সংখ্যা ‘সত্কাজের আদেশ এবং অসত্কাজে বাধা প্রদান’ শিরোনামে লন্ডনে অবস্থিত ইসলামিক সেন্টার অব ইংল্যান্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : হুজ্জাতুল ইসলাম ওযাল মুসলিমীন ওয়ালি উল্লাহ নাকিপুর ফার রচিত ‘হেদায়েতের নির্দেশ’, মারজান খসরু রচিত ‘কল্যাণকর কাজ সম্পাদনের প্রতি আহবান’, শাহরিয়ার যারশেনাস রচিত ‘এ সকল সহিংসতা ইসলামি নয়’ এবং সৈয়দ হামিদ রেজা বাখতিয়ারি রচিত হেদায়েত বিষয়ক প্রবন্ধ নাসিমের নতুন সংখ্যায় স্থান পেয়েছে।
এছাড়া যে সকল প্রবন্ধ এতে স্থান পেয়েছে সেগুলোর মধ্যে, শোহরেহ কিয়ানুশ রাদ রচিত ‘শয়তানের ফাঁদ থেকে সতর্ক থাকুন’, হুসাইন মুর্তাজাভি রচিত ‘সমাজকে পরিত্যাগ করার নাম ব্যক্তিগত জীবন নয়’ ইত্যাদি উল্লেখযোগ্য। এতে মাহদি পাকদেলের সাক্ষাতকারও স্থান পেয়েছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শোমালি’র বিশেষ সাক্ষাতকারও নাসিমের ৬০তম সংখ্যায় প্রকাশিত হয়েছে।
আগ্রহীগণ এখানে ক্লিকের মাধ্যমে পত্রিকাটি ডাউনলোড করতে পারবেন।#ic-el